গৌরীপুরে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

অর্থনীতি ইসলাম ধর্ম জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ/২৬) আয়োজিত এ কর্মসূচিতে একশত দৃষ্টি প্রতিবন্ধীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ।
তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
এ ধরনের উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়া।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন খান, গৌরীপুর পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর উজ্জ্বল, সদস্য সচিব নুরুজ্জামান, মো. মোস্তফা হোসেন, মো. নুরুল্লাহ ও আব্দুল সোবহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া জানান, কর্মসূচির আওতায় একশত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *