বুড়িচংয়ে উপজেলা দপ্তরের কর্মকর্তা গণের স্থানীয় এমপির মতবিনিময়

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে উপজেলা দপ্তরের কর্মকর্তা গণের স্থানীয় এমপির মতবিনিময়

সৌরভ মাহমুদ হারুনঃ

সোমবার ২ মার্চ কুমিল্লা ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের  সাথে  বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে  সকল দপ্তরের কর্মকর্তা গণের এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া)  আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও  সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন,  সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মালেকুল আলতাফ ভূইয়া, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, সমাজ সেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদুল ইসলাম চৌধুরী প্রমূখ।

 এসময় উপজেলার বিভাগীয় কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *