গৌরীপুরে সেচ পাম্পের পানি বন্ধ করে দেওয়ায় বোরো ধান ক্ষতির অভিযোগ

অর্থনীতি জাতীয় ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে সেচ পাম্পের পানি বন্ধ করে দেওয়ায় বোরো ধান ক্ষতির অভিযোগ

হুমায়ূন কবির, গৌরীপুর
গৌরীপুর উপজেলাতে সেচ পাম্পের মালিক হঠাৎ সেচের পানি বন্ধ করে দেওয়ায় বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক চান্দের নেছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের বেকার কান্দা গ্রামের বাসিন্দা চান্দের নেছা দীর্ঘদিন ধরে জমির মালিক মো. মিলন মিয়ার কাছ থেকে ৩৫ শতাংশ জমি বন্ধক (রেহেন) নিয়ে বর্গাচাষের মাধ্যমে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে বোরো ধানের আবাদ করেন।
কিন্তু অভিযোগে বলা হয়, সেচ পাম্পের মালিক ইলিয়াস মিয়া দীর্ঘদিন ধরে ধান ক্ষেতে প্রয়োজনীয় সেচের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। ফলে পানির অভাবে ধান গাছ শুকিয়ে যেতে শুরু করেছে এবং ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
ভুক্তভোগী কৃষক চান্দের নেছা জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। উপায় না পেয়ে তিনি বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে সেচ পাম্পের মালিক ইলিয়াস মিয়া জানিয়েছেন চান্দের নেছার জমিতে আমি অন্যান্য জমির ন্যায় প্রতিদিন ২ বার পানি সরবরাহ করে থাকি।
কিন্ত এই জমিটা অনুর্বর মাঝখানে উচ্চ হওয়ায় পানি সরবরাহ করার ২/৩ ঘন্টার পর পানি শুকিয়ে যাও। পানি সরবরাহ বন্ধ করে দিযেছি,কথাট সত্য না।
তিনি অভিযোগপত্রে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত তার ধান ক্ষেতে সেচের পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *