
লালমাই সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় লালমাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাগমারা দক্ষিণ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন, দৈনিক কালবেলার লালমাই প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল খালেক।
লালমাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে লালমাই উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।