
সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালক নিহত !
রিফাত, পাবনাঃ
পাবনার সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টেপড়ে চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
নিহত চালক সাঁথিয়া উপজেলার উত্তরশোলাবাড়ীয়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে লিয়াকত আলী হেদাই (৪৫)।
জানাগেছে, আজ শুক্রবার সকালে মাধপুর সাঁথিয়া সড়কের চক-নন্দনপুর গ্রামে এ-ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায় মাধপুর থেকে ছেড়ে আসা অটোবাইকটি ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন ওয়ালে ধাক্কা খায়। এ সময় চালক গুরুত্বর আহত হয়।
আহত হেদাই কে সাঁথিয়া হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।