
অষ্টগ্রামে সাংবাদিক হামলা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
শাহিন মিয়া, অষ্টগ্রামঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল এলাকার আলোচিত ইউপি সদস্য জামাল ভূইয়া (৪৮) ওরফে জামাল মেম্বারকে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার মামলাও বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব অষ্টগ্রামের পুকুরপাড় এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালায় অষ্টগ্রাম থানা পুলিশ। এসআই মোঃ হানিফ মিয়া, এসআই গাফফারসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী গৃহবধূ মিনারা বেগম (২৫), কে মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়িতে ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর মোঃ কুতুব মিয়া (৬৫), পিতা গেদু মিয়া, সাং কাস্তুল শেখের হাটি বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন।
মামলা নং ১৩, তারিখ ১৩/১২/২০২৫ ইং
উক্ত মামলায় ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে সরকারি জমি দখলের খবর সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় দৈনিক দৈনিক ইনকিলাব-এর অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাদিরুজ্জামান বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন।
মামলা নং ১৫, তারিখ ১৭/১১/২০২৫ ইং
ধারা ৩৪২/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
এছাড়াও কাস্তুল ব্রক্ষ্মপুরা এলাকার বাসিন্দা আঙ্গুর ভূইয়া (৬৫) পিতা মৃত আ: কাদির বাদী হয়ে ১৬/১১/২৫ ইং জামাল ভূইয়া ওরফে জামাল মেম্বারের নামে আরো একটি মামলা দায়ের করেন, যা এখনো বিচারাধীন।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান জানান, “জামাল ভূইয়া ওরফে জামাল মেম্বারকে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রাখার পর ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।”
একাধিক মামলার আসামি হিসেবে তার গ্রেফতারে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিতের দাবি করছেন।