দুই বোন হজ্বে গেলেন এক সাথে একই দুর্ঘটনায় মৃত্যু ও একই কফিনে বাঁধা লাশ !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

দুই বোন হজ্বে গেলেন এক সাথে একই দুর্ঘটনায় মৃত্যু ও একই কফিনে বাঁধা লাশ !

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে ট্রাকচাপায় জাহানারা বেগম-(৭০) ও আনোয়ারা বেগম-(৭৫) নামে ২ বৃদ্ধা বোন নিহত হয়েছে।

বড় বোন আনোয়ারা বেগম-(৭৫) ছোট বোন জাহানারা বেগমের স্বামীর বাড়ি উপজেলার খিলা রাজাপুর গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। তাদের ২ বোনকে নোয়াখালীগামী মালবোঝাই ট্রাকচাপা দিলে তাদের শরীর থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

ঘটনাটি ঘটেছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার খিলা উত্তর বাজারে।

নিহত বৃদ্ধা ২ বোন আনোয়ারা বেগম-(৭৫) লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী ও ছোট বোন জাহানারা বেগম-(৭০) উপজেলার খিলা রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানায় আনোয়ারা ও জাহানারা ২ বোন লাকসাম পৌরসভার গাজীমুড়া থেকে ছোট বোনের স্বামীর বাড়িতে যাওয়ার পথে খিলা বাজারে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের সময় নোয়াখালীগামী মালবোঝাই ট্রাক তাদের ২ বোনকে চাপা দিলে তাদের শরীর থেঁতলে যায়।

এসময় স্থানীয়রা উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা যায় গত কিছুদিন আগে দুই বোন উমরাহ হজ্ব পালন করে আসছেন।

তাদের অস্বাভাবিক মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

স্বজনদের আহাজারিতে সরকারি হাসপাতাল এলাকা ভারি হয়ে ওঠে।

প্রতিবেশীরা বলেছেন দুই বোন এক সাথে হজ্বে গেলেন আবার একই দুর্ঘটনায় মৃত্যু ও একই কফিনে লাশ বাঁধা এটি একটি বিরল ঘটনা।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জেনিফার ইয়াছমিন দুই বোনের মৃত্যু নিশ্চিত করে বলেন দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আর ঘাতক ট্রাক আটক করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *