বুড়িচংয়ে জুনিয়র বৃত্তি ট্যালেন্টপুল পেলেন ২৭ জন ও সাধারণ গেডে ৫৯ জন শিক্ষার্থী

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে জুনিয়র বৃত্তি ট্যালেন্টপুল পেলেন ২৭ জন ও সাধারণ গেডে ৫৯ জন শিক্ষার্থী

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গেডে বৃত্তি পেয়েছে ৫২১০ জন শিক্ষার্থী।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে অংশগ্রহণ করেন ৩৫ হাজার ৯শ’ ৪৮ জন। এতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ১৬২২ জন শিক্ষার্থী। সাধারণ গ্রেডে বৃত্তি পায় ৩৫৯৩ জন শিক্ষার্থী। বৃত্তি প্রাপ্তির শতকরা হার ১৪ দশমিক ৬৬ ভাগ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘এবারের পূর্ণাঙ্গ ফলাফল কুমিল্লা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

এদিকে বুড়িচং উপজেলায় শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক বিদ্যালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ২৭ জন ও সাধারণ গেডে বৃত্তি পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী।

মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ৫ জন ও সাধারণ গ্রেড পেয়েছেন ১৫ জন, ভারেল্লা শাহ নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ৪ জন ও সাধারণ গ্রেড ৬ জন, ভরাসার উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ৫ জন ও সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছেন ৩ জন, শংকুচাইল উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ৩ জন ও সাধারণ গ্রেড  ৭ জন, রামপুর উচ্চ বিদ্যালয়   ট্যালেন্টপুল ৩ জন, সাধারণ গ্রেড ৫ জন, বুড়িচং কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ১ জন ও সাধারণ গ্রেড ৪ জন, নিমসার উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ১ জন ও সাধারণ গ্রেড ২ জন, রাজাপুর উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ১ জন ও সাধারণ গ্রেড শূন্য, বুড়িচং মডেল একাডেমী ট্যালেন্টপুল ৩ জন ও সাধারণ গ্রেড ৪ জন, চাঁন্দসার হাজী মোকসুদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ১ জন ও সাধারণ গ্রেড ১ জন, শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয় সাধারণ গ্রেড ১ জন, পূর্ণমতি মানসুর আহমেদ উচ্চ বিদ্যালয়-সাধারণ গ্রেড ১ জন, পীর যাত্রাপুর উচ্চ বিদ্যালয় সাধারণ গ্রেড ১ জন, পূর্বহুরা উচ্চ বিদ্যালয় সাধারণ গ্রেড ১ জন, মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয় সাধারণ গ্রেড ১ জন, জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয় সাধারণ গ্রেড ১ জন, কংশনগর উচ্চ বিদ্যালয় সাধারণ গ্রেড ১ জন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয় সাধারণ গ্রেড ১ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ জানায়, নীতিমালা অনুযায়ী বোর্ড ভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে।ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা, সাধারণ গেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা করে বৃত্তির টাকা পাবেন।

২০২৫ সালের ২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের ৫ তারিখে শেষ হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *