গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ যাত্রী নিহত !

আইন আদালত জাতীয় দুর্ঘটনা রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ যাত্রী নিহত !


‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধাঃ

‎ সাদুল্যাপুর উপজেলার মঙ্গলবার (২৪-০২-২৬) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত ও ৪ জন যাত্রী আহত হয়েছেন।

 

নিহতরা হলেন-জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

‎স্থানীয়রা জানায়, সাদুল্যাপুর উপজেলার মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে। এসময় অটোরিকশার ২ যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন।

‎বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *