
কুমিল্লা-৫ আসনে বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
সোমবার ৭ ফেব্রুয়ারি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মিয়ামী হোটেলে।
এতে দুই উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দুই হাজারের অধিক নেতাকর্মী।
আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন।
সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম, অধ্যাপক কামরুল হাসান নাসিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সানা উল্লাহ মোল্লা, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, মিজানুর রহমান, আবু ইউসুফ পাখি, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী, আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, মোঃ বেলায়েত খান, মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ, যুগ্ম আহবায়ক মোঃ জামাল চৌধুরী, মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা যথাক্রমে মোঃ জসিম উদ্দিন এদবার, শফিউল আলম রিপন, ময়নামতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ মেম্বার, বাকশীমূল ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃএমদাদুল হক পলাশ, মোঃ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন ভূইয়া, মনিরুল ইসলাম ভূইয়া প্রমূখ।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।