বুড়িচংয়ে মোরশেদা বেগম ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

Uncategorized কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে মোরশেদা বেগম ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

সোমবার ২ ফেব্রুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর মোরশেদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে এবং ছয়গ্রাম উচ্চ বিদ্যায়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  কবির আহামেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌহিদুল ইসলাম  এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, প্রভাষক মোঃ ইসরাফিল আলম, সহকারী শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, সমাজ সেবক ফরিদ উদ্দিন পুলিশ।

আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ, বিএনপি নেতা নাসির উদ্দীন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী রফিজ উদ্দিন, অবসর সেনা সদস্য মাসুক আলতাফ,  সিনিয়র শিক্ষক একেএম সাজ্জাদ হোসেন, সুলতান আহমদ, সহকারী শিক্ষক যথাক্রমে মোসাঃ নাজমা আক্তার, রফিকুল হাসান, মতিয়ার রহমান, মাহমুদুল ইসলাম, শেখ নাঈমা ফয়েজী, শ্রী তপতা রাহা, মোঃ ডালিম মিয়া, মোঃ ফিরোজ আলম, মহেশ্বর রায়, সাদিয়া মোবাশরা, মাহমুদা আক্তার ও আবুল কালাম আজাদ  প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথি গন ও প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এবং  প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় ঃ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক  প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৩১ জানুয়ারী বিদ্যালয়  মাঠে।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তিতে লটারী/লিখিত পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ তানভীর হোসেন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির  আহামেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং পরিচালনা করেন  সহকারী শিক্ষক মোশাররফ হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান উপভোগ করেন-বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামাল উদ্দিন মাষ্টার, ডাঃ এ এইচ এম দেলোয়ার মামুন, এ পিপি এড.আরিফুর রহমান শ্রাবণ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  হাবিবুর রহমান বাবুল মাষ্টার, বিশিষ্ট শিক্ষানুরাগী স্বপন কুমার শাহা, মোঃ তফাজ্জল হোসেন মনু, ছয়গ্রাম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ  মোঃ মোশাররফ হোসেন।

সার্বিক সহযোগিতায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ছামদানী।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *