
সোনাইমুড়ীতে ওয়ারেন্টের
২ আসামী গ্রেফতার
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অন্তর্গত ওয়ারেন্ট এর দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলেন, উপজেলার ৭ নং বজরা ইউনিয়নের হাজী বাড়ীর মৃত মফিজ মিয়া ছেলে আরিফ হোসেন ও পৌরসভার ৩ নং ওয়ার্ড পাপুয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবদুল ওয়াব এর ছেলে সামছুল আলম। তারা জি আর ৫/২৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন।
সোনাইমুড়ী থানার এ এস আই ইয়াকুব সঙ্গীও ফোর্স নিয়ে অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামীদের নামে পূর্বেই কোর্ট থেকে ওয়ারেন্ট জারি করা ছিলো। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।