বুড়িচংয়ে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের
প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ জুন সকাল ১১টায় বুড়িচং উপজেলার গাজীপুর ব্র্যাকের এরিয়া অফিসের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং   উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা:জনি পাল।

অনুষ্ঠান টি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  ব্র্যাকের অফিসার সেলপ ফেরদৌসী নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার  গোলাম নাসির, ব্রাঞ্চ ম্যানেজার  মুহাম্মদ শাহিন।

এছাড়া ১৮ জুন বৃহস্পতিবার স্বপ্নসারথি কিশোরীদের মাঝে আয় বৃদ্ধি মূলক কার্যক্রমের অংশ হিসেবে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ১৯ জন স্বপ্নসারথিদের বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয় এবং হাঁসের বাচ্চা প্রদানকারীদের দুই হাজার আট শত পয়ষট্টি এবং মুরগীর বাচ্চা প্রদানকারীদের দুই হাজার দুই শত আশি টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

  উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  তানভীর হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ  ম্যানেজার  মুহাম্মদ শাহিন, রেহানা বেগম ( উপজেলা একাউন্ট ম্যানেজার)।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরীদের সম্পদ হস্তান্তর সভা পরিচালনা করেন   অফিসার সেলপ ফেরদৌসের নাহার।

এ সময় কিশোরীদের,ব্র্যাকের আয়োজনে   একদিনব্যাপী প্রশিক্ষণ  প্রদান করে। পরে   হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ,সনদপত্র বিতরণ  করেন।

এসব সহযোগিতা তাদের আর্থিকভাবে এগিয়ে যেতে এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা উল্লেখ করে।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং সামাজিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। তারা আরও জানান সহযোগিতা তাদের আর্থিকভাবে এগিয়ে যেতে এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা উল্লেখ করে। প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে সনদপত্র  বিতরণ করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *