
দলীয় সিদ্ধান্ত না মানায়
বিএনপির ১৯ জন বহিষ্কার
নিজস্ব প্রতিনিধিঃ
দলের সিদ্ধান্ত না মেনে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান, নেত্রকোনা জেলাধীন আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আফজল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ওসমান খাঁন, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য অ্যাড. মনোয়ার হোসেন রাসেল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন, মুলুক হোসেন, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন, মো. আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাড. আকতার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আ. রাজ্জাক রাজা, কুমিল্লা উত্তর জেলাধীন হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর ও পাবনা জেলাধীন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।