শ্রীবরদীতে জামায়াত আমিরের নিহত নেতার কবর জিয়ারত

জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

শ্রীবরদীতে জামায়াত আমিরের

নিহত নেতার কবর জিয়ারত

নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সেক্রেটারি নিহত হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ এবং তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারযোগে তিনি শেরপুরে পৌছান এবং সরাসরি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান।
সেখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন, স্বান্তনা প্রদান করেন এবং সর্বোপরি ধৈর্যধারনের পরামর্শ দেন। জামায়াত আমীর নিহত রেজাউল করিমের ৩ বছরের কন্যা সন্তানকে কোলে তুলে নেন এবং কান্নায় ভেংগে পড়েন।
জামায়াত আমীর নেতা-কর্মীদের নিয়ে শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন।
এ সময় আমীরে জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ রেজাউল করিম রাহিমাহুল্লাহর রূহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।
জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় গ্রামবাসী।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *