লক্ষ্মীপুরে সড়ক সংস্কার দাবিতে ঝাড়ু মিছিল ও ৪ ঘন্টা সড়ক অবরোধ

অর্থনীতি আইন আদালত চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লক্ষ্মীপুরে সড়ক সংস্কার দাবিতে ঝাড়ু

মিছিল ও ৪ ঘন্টা সড়ক অবরোধ

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের সদর উপজেলার বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে ঝাড়ু হাতে রাস্তায় নেমে বিক্ষোভ-মিছিল করেন স্থানীয় লোকজন। এই দাবিতে বিক্ষোভকারী ব্যক্তিরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) চার ঘণ্টা ধরে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।

দুপুর ১টায় বটতলী এলাকায় জড়ো হন ক্ষুদ্ধ গ্রামবাসী। এ সময় তাঁরা ঝাড়ু হাতে মিছিল করে নানা স্লোগান দিতে থাকেন।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন স্কুলশিক্ষার্থী, রোগীবাহী যান ও কর্মজীবীরা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে বেলা দেড়টার দিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে কাজের মান যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতির শান্ত করেন তিনি।

স্থানীয় লোকজনের অভিযোগ, সদর উপজেলার বটতলী-দত্তপাড়া সড়ক দুই মাস আগে সংস্কার করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)। সংস্কারের পরপরই রাস্তাটি দেবে গেছে। ফেটে গেছে কার্পেটিং।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানাযায়, বটতলী-দত্তপাড়া সড়কের সংস্কারকাজ গত বছরের নভেম্বর মাসেই ঠিকাদার সম্পন্ন করেন।

প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কে কার্পেটিংয়ের কাজের জন্য ব্যয় ধরা হয় ১ কোটি ৮০ লাখ টাকা। কাজটি করার জন্য কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিবুর ট্রেডার্সকে।

বিক্ষোভকারী মো. ফয়সাল ও মোঃ কাদের বলেন, ‘সড়ক সংস্কারের নামে জনগণের করের টাকা লুটপাট করা হচ্ছে।

ঠিকাদার আর প্রকৌশলীদের যোগসাজশেই এই নিম্নমানের কাজ হচ্ছে। বারবার অভিযোগ দিয়েছি, কিন্তু কেউ শুনতে চায়নি আমাদের কথা।

’ বিক্ষোভকারী ব্যক্তিরা আরও অভিযোগ করেন, কাজ চলাকালে কোনো ধরনের তদারকি ছিল না।

সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের কাউকে সরেজমিন দেখা যায়নি। ঠিকাদার নিজের খেয়ালখুশিমতো কাজ চালিয়ে গেছেন।

লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘দেড় মাস হয়েছে লক্ষ্মীপুরে যোগদান করেছি। এই কাজ এর আগে করা হয়েছে। নিম্নমানের অভিযোগ ওঠার কারণে ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়নি। বিষয়টি দ্রুত সরেজমিন দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে।’


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *