চৌদ্দগ্রামে প্রেমিয়ারলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুমিল্লা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রামে প্রেমিয়ারলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়ন জামমুড়া জামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রিমিয়ারলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ই সেপ্টেম্বর) উপজেলার ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয়  মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী গোলাম মাওলা জসিম।

ফাইনাল খেলায় সিমেন মেটাল ২/১ গোলে মাহাদী এন্টারপ্রাইজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জামমুড়া জামপুর যুব ও ক্রীড়া সংঘের সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন ফেনী সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহিদুল ইসলাম জিয়া।

বিশেষ অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন।

জামমুড়া জামপুর যুবও ক্রীড়া সংঘের সাধারন সম্পাদক খোরশেদ আলম, ধর্মপুর ইসলামী নবীন সংঘের সভাপতি শাহীন ইসলাম, কাতার প্রবাসী জাবেদ মজুমদার, বিশিষ্ট ক্রিয়া অনুরাগী ফখরুল ইসলাম, জামমুড়া জামপুর যুবও ক্রীড়া সংঘের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মহিন, জামপুর যুব সমাজ ও প্রবাসী সংগঠনের সভাপতি আব্দুর রহিম, সাবেক ইউ পি সদস্য সামু মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, জামমুড়া জামপুর যুবও ক্রীড়া সংঘের সাংগঠনিক সম্পাদক জুলফিকার হায়দার সানী, সৌদি প্রবাসী মোহাম্মদ শরিফ প্রমুখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *