
সোনাইমুড়ীতে ৮৫ পিজ
ইয়াবাসহ গ্রেপ্তার-২
জসিম উদ্দিন রাজ, নোয়াখালী উত্তরঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে ৮৫ পিজ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
রবিবার রাত ৯.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ১ নং জয়াগ ইউনিয়নের কেঘনা আশ্রয়ন কেন্দ্রের রাস্তার উপর থেকে দুইজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেনের দিকনির্দেশন এস আই দীন মোহাম্মদ এর নেতৃত্বে সঙ্গী অফিসার এ এস আই মো.হানিফ ও কনস্টেবল আবুল খায়েরসহ অভিযান পরিচালনা করিয়া আসামীদের ৮৫ পিজ ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার ২নং নদনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ শাকতলা গ্রামের সিরাজ মিয়ার নতুন বাড়ির মো.সাহাব উদ্দিন এর ছেলে আরিফুল ইসলাম শ্যামল (২৬) ও ৭নং বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড দীঘিরযান এর আবুল হাশেমের বাড়ীর মৃত দুধ মিয়ার ছেলে নুরুজ্জামান প্রকাশ নুরু (৪৫)।
সোনাইমুড়ী থানার এস আই দীন মোহাম্মদ বলেন,আসামীদের মাদক ক্রয় বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হই।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তাদের নামে মাদক আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।