
লাকসামে অসহায় পরিবারের
মাঝে ত্রাণ বিতরণ
লাকসাম প্রতিনিধিঃ
লাকসাম পৌরসভার গন্ডমারা এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ জুলাই বিকেলে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ওই এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন লাকসাম পৌরসভা বিএনপির সদস্য ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মাহাবুব আলম শিকদার।
ত্রাণ বিতরণকালে তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব।
মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মাহাবুব আলম শিকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।