আর্জেন্টিনা হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা !

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

আর্জেন্টিনা হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা !

 

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় সুমন হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ চাষী ক্লাব এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমন ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ দেখেন সুমন। ভোরে বাড়ি ফিরে তিনি নিজ কক্ষে যান।

 

পরে সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমনের বন্ধু রিপন আলী বলেন, তিনি আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন এবং ফাইনাল উপলক্ষে বন্ধুদের জন্য খাবারের আয়োজনও করেছিলেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

 

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয় কয়েকজনের ধারণা, আর্জেন্টিনার পরাজয়ে সুমন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *