লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

 

 

মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ

 

কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশাত্মবোধ ও আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি চমৎকারভাবে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং জুলাই বিপ্লবের স্মৃতি চারণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, এবং উপজেলা বিএনপি নেতা মাওলানা মো. জাকির হোসেন।

 

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা আমাদের দেশের সূর্য সন্তান। তাদের এই আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

 

ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে ও আন্দোলনের মাঠের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসাইন রুমন, উপজেলা ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান সাব্বির এবং শুভ।

 

দিবসটি উপলক্ষে লালমাই উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *