জুলাই শহীদ দিবস উপলক্ষে বেড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

আইন আদালত জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোঃ রিফাত, পাবনাঃ

পাবনার বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

 

এ সময় বেড়া উপজেলার জুলাই শহীদ খোকন এর স্মৃতিসরনে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ, আমিনপুর থানার অফিসার ইনচার্জ, সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *