সুন্দরগঞ্জে সাংবাদিকের পরিবারে হামলাকারিদের গ্রেপ্তারের দাবি

আইন আদালত জাতীয় দুর্ঘটনা রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

সুন্দরগঞ্জে সাংবাদিকের পরিবারে

হামলাকারিদের গ্রেপ্তারের দাবি

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী, ছোট ভাইসহ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক মারপিট, লুটপাট ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
 গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার সাংবাদিক, তার স্ত্রী ও ছোট ভাই গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 সাংবাদিক আবু বক্কর সিদ্দিক প্রেস ক্লাব- সুন্দরগঞ্জ’র সভাপতি ও ঢাকা প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক।
হামলাকারি দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে ইতঃপূর্বে সাংবাদিকের মেয়েকে পরিকল্পিত অপহরণের পর মুক্তিপণ ও পরবর্তীতে চাঁদা হাতানোর পর আবারো দফায় দফায় মোটা অঙ্কের পরিমাণে চাঁদা দাবিতে আরো কয়েকবার হামলা চালিয়েছে।
এসব ঘটনার শিকার হয়ে ন্যায় বিচার প্রার্থানায় কয়েকটি মামলা করেছেন সাংবাদিক আবু বক্কর সিদ্দিক। এতে দুর্বৃত্তরা আরো ক্ষিপ্ত হয়।
গত ৯ জুলাইয়ের অতর্কিত হামলার পর থানা ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারি আল-আমীন, গোলজার হোসেন, রাজু মিয়া, আঙ্গুর ওরফে খোরশেদসহ সকলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রেস ক্লাব, সুন্দরগঞ্জ’র সর্বস্তরের সদস্যবৃন্দ।
 বিবৃতিদাতারা হলেন-প্রেসক্লাব, সুন্দরগঞ্জ’র সহ-সভাপতি দছিজল হক, সাধারণ সম্পাদক (ভারঃ) নুরু আলম আজাদ, যুগ্ন-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক নূরে শাহী আলম, দপ্তর সম্পাদক নূর আলম সিদ্দিকী, কোষাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক।
এছাড়া, অত্র ক্লাবের অন্যান্য পদস্থদের মধ্যে রাবেয়া আক্তার সাথী, আব্দুর রাজ্জাক, মানিক চন্দ্র বর্মন প্রমূখ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *