বুড়িচং পৌরসভা জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক অহিদুর রহমানের নাম ঘোষণা

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং পৌরসভা জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক অহিদুর রহমানের নাম ঘোষণা

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

আসন্ন বুড়িচং পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক মেয়র প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনকল্যাণমূলক ও সেবাধর্মী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমানকে বুড়িচং পৌরসভার একক মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, আদর্শ, সততা ও জনসেবার রাজনীতি প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য ড. মুহাম্মদ মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল মতিন, জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য এবং বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল আলম, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রধান শিক্ষক মুহাম্মদ কবির হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং পৌর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ তাজুল ইসলাম মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ জাকারিয়া খান সৌরভ, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা অফিস সম্পাদক মাস্টার ফয়েজ আহমেদ, সহকারী অধ্যাপক মো. রবিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন হোসাইন রেজা, রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহিরুল ইসলাম, ডিপ্লোমা কৃষিবিদ আল-আমিন ভূঁইয়া, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *