সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও

 

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ রুবেলের স্ত্রী নুসরাত জাহান জেনি(২১) তার পরকীয়া প্রেমিক সজীবের সাথে পালিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জেনির বাবা জাকির হোসেন টিপু সোমবার (১৩ জুলাই’২৬) সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেউটি ইউনিয়নের পিতাম্বপুর গ্রামের প্রবাসী মোঃ রুবেলের স্ত্রী নুসরাত জাহান জেমি বারগাঁও ইউপির মকিল্যা গ্রামের বড় বাড়ি(বাবার বাড়ি)থেকে গত ১০ ই জুলাই কেনাকাটার কথা বলে নগদ অর্থ ও স্বর্ণালংকার  সহ বাড়ি থেকে সোনাইমুড়ীর উদ্দেশ্যে বের হয়ে যায়।
সোনাইমুড়ী বাজারে আসার পর বাড়িতে ফিরে না আসায় তার বাবা বাড়ির আশেপাশের লোকজন ও সোনাইমুড়ী আত্মীয়-স্বজনদের  বাড়িতে খবর নিয়ে মেয়ের সন্ধান পায় নি। তার মেয়ের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করতে চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় বলে জানায়| সে মেয়েকে খুঁজে না পাওয়ায় তার মেয়ের বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে বলে পরিবারের সদস্য ও এলাকার লোকজনের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ তার পরকীয়া প্রেমিক সজীবের সাথে পালিয়েছে সে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে,তার স্বামী। রুবেল তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরষ্কার ঘোষনা করেছেন বলে জানা যায়|
সোনাইমুড়ী থানার ওসি মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *