সোনাইমুড়ীতে চেয়ারম্যান পদে প্রার্থী  হিসেবে আবদুল করিম ভূঁইয়া জনপ্রিয়তায় সেরা

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে চেয়ারম্যান পদে প্রার্থী  হিসেবে আবদুল করিম ভূঁইয়া জনপ্রিয়তায় সেরা

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
সোনাইমুড়ী উপজেলার অন্তর্গত ৩ নং চাষীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন আবদুল করিম ভূঁইয়া। তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দুরন্ত এক নির্ভীক সৈনিক। দলের বিভিন্ন সময় বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছেন বেশ কয়েকবার।
জানা যায় যে, আবদুল  করিম ভূঁইয়া ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণবুদ্ধির অধিকারী ছিলেন। তিনি ছাত্রদল থেকে শুরু করে, আজকের অবধি পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য সবটুকু উজাড় করে দিয়েছেন দলের জন্য। দল যখন যে সিদ্ধান্ত নিয়েছেন হাসিমুখে দলের প্রতিটি পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন তিনি। তিনি একজন সম্মুখ শারীর জাতীয়তাবাদী আদর্শের এক সাহসী যুদ্ধা।
তিনি সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য পদে বর্তমানে আছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে দলকে তিনি সম্মুখশারীতে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন। দলের দুঃসময়ে তিনি শক্ত হাতে দলের নেতাকর্মীদের পরিচালনা করেছেন। দলের ভিতরে একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে।
তারা বলেন, আব্দুল করিম ভূঁইয়া ভাই দুঃসময় দলের জন্য কাজ করেছেন। আমরা চাই এখন উনাকে যোগ্য আসনে বসাতে। ৩ নং চাষিরহাট ইউনিয়নের কয়েকজন বাসিন্দার সাথে আলাপে উঠে এসেছে আব্দুল করিম ভূঁইয়ার নাম।
তারা চাচ্ছে, এই নেতাকে আগামীতে ৩ নং চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে। তারা বলেন,এলাকায় আব্দুল করিম ভূঁইয়ার বিকল্প কোন প্রার্থী নেই। তিনি যেভাবে দলের সুখে-দুঃখে সব সময় নেতাকর্মীদের পাশে থাকেন তার এই প্রতিদান আমরা ভোটের মাধ্যমে তাকে যোগ্য আসনে নিবো।
বিগত বছরগুলোতে দলের দুঃসময় আন্দোলন সংগ্রামে এই নেতা জীবন বাজি রেখে প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন।
সময় এসেছে এই নেতাকে উত্তম প্রতিদান দেওয়ার। আমরা ৩নং চাষিরহাট ইউনিয়ন বাসি ঐক্যবদ্ধ হয়ে উনার জন্য নিবেদিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
৩নং চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আব্দুল করিম ভূঁইয়া বলেন, এলাকার মানুষ যদি চায় আমি ভোট করবো। তারা যদি আমার জন্য নিবেদিত হয়ে কাজ করে তাহলে আমি ভোটের মাঠে নামবো। আমি কথা দিচ্ছি, আমি যদি ৩নং চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হই।
তাহলে আমি এলাকার মানুষের যুগ উপযোগী উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করবো।আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যদি চায় তাহলে আমি ৩নং চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতায় নিজের নাম ঘোষণা করবো।
আপনারা জানেন মানব সেবাই পরম ধর্ম, বাকি জীবনের কিছুটা সময় যদি মানুষের সেবা করতে পারি এতে করে নিজেকে ধন্য মনে করবো। আমি কথা দিলাম ৩নং চাষিরহাট ইউনিয়ন বাসি যদি আমাকে ঐক্যবদ্ধভাবে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করে আমি এর সঠিক প্রতিদান দিবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *