বুড়িচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার  (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বুড়িচং-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য ‌র‍্যালী, আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বুড়িচং বিআরডিবির প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো. জসীম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুড়িচং উপজেলা  ইউ আর সিসির সভাপতি   মো. কবির হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করবেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, মোঃ হুমায়ূন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, সাবরেজিস্টার মীর হাসান, ব্যবস্থাপক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন মোঃ জাকির হোসেন আখন্দ, সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, মো: মাহবুবুর রহমান সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তামো: আজিজুর রহমান সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, সুজিত কুমার মজুমদার হিসাব রক্ষক।

আয়োজকরা জানান, জাতীয় পল্লী উন্নয়ন দিবসের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের সামনে তুলে ধরা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *