অষ্টগ্রামে বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আইন আদালত জাতীয় তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

অষ্টগ্রামে বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনলাইন সোশ্যাল মিডিয়া ও মিথ্যা সংবাদের, বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অষ্টগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

‎বুধবার ৭ জানুয়ারি ২০২৬  বিকাল চারটায়, কিশোরগঞ্জ জেলার,অষ্টগ্রাম উপজেলার, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির ১ / শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব, (যুগ্ন সাধারন সম্পাদক) ২/আল মাহমুদ মোস্তাক, (সদস্য সচিব অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল) ৩/আকছার মিয়া, (সাধারণ সম্পাদক পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি) শহিদুল হক শহীদ, সভাপতি পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন যুবদল।

‎সংবাদ সম্মেলনে, শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব বলেন,গতকাল মঙ্গলবার ৬ জানুয়ারী ২০২৬  সন্ধ্যার পর থেকে অষ্টগ্রাম উপজেলায় যে, বিশৃঙ্খলার সৃষ্টি করেছে এস এম শাহীন অষ্টগ্রাম উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক এবং যে মিথ্যাচার অপপ্রচার চালিয়েছেন সেটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ছিল।

এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং সভাপতি কে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎স্থানীয় মিডিয়া ও গণমাধ্যম সূত্রে জানা যায়,কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিল মাকসা নামক জলমহাল দখলকে কেন্দ্র করে গত মঙ্গলবার ৬ জানুয়ারী ২০২৬  রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেলসহ চারজন গুরুতর আহত হয়েছেন।  ‎

উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন এই ঘটনার অভিযোগের তীর নিক্ষেপ করেন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের উপর। এরপর থেকে অষ্টগ্রাম উপজেলা উত্তপ্ত হয়ে ওঠে।

‎সংবাদ সম্মেলনে,আল মাহমুদ মোস্তাক বলেন, যে ঘটনা অষ্টগ্রাম উপজেলা বাশিকে এস এম শাহীন জানিয়েছেন সিটি সম্পূর্ণ মিথ্যা ,বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

‎এর সঠিক ঘটনা হচ্ছে, সরকারি ভাবে আমাদের ইজারা নেওয়া,বিল মাকসা নামক জলমহাল নিয়ে দীর্ঘদিন যাব, জোরপূর্ব সেই জলমহাল টি দখলে নেওয়ার পায়তারা করে আসছিল এস এম শাহিন গং |

গত ‎মঙ্গলবার ৬ জানুয়ারী ২০২৬ আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে,শহিদুল হক শহীদ,ও আকছার মিয়া, নদী পথে ট্রলারে মাছ নিয়ে বিক্রির জন্য কুলিয়ারচরের উদ্দেশ্যে রওনা হলে, মাঝ নদীতে লাওরা নামক এলাকায় অতর্কিত ভাবে হামলা চালায়, তিতুমীর সোহেল, লুধু, রাজিব, আবু, খালেক, সানি, তাপস সহ আরো ২৫ থেকে ৩০ জন। ‎‎সে সময় তাদের মোবাইল ফোন সহ টাকা-পয়সা মাছ নৌকা লুট করে হামলাকারীরা।

তৎক্ষণাৎ তারা চিৎকার করতে থাকে ডাকাত ডাকাত বলে, চিৎকার ও হইহুল্লা শব্দ পেয়ে গ্রামবাসী ডাকাত সন্দেহে গণপিটুনি দেয় হামলাকারীদের।

‎ ‎সে ঘটনাকে বিপরীত মোর ঘুরিয়ে, অষ্টগ্রাম উপজেলার বিএনপির সংগ্রামী সভাপতি সৈয়দ সাইদ আহমেদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য মিথ্যা বানোটা ও ভিত্তিহীন গুজব ছড়িয়েছে বলে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই ঘটনার সুনির্দিষ্ট তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *