লাকসামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর প্রতিনিধি সম্মেলন

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর প্রতিনিধি সম্মেলন

লাকসাম প্রতিনিধিঃ
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য -এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে পশ্চিমগাঁও সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে লাকসাম পৌরসভা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান ভুইয়া বলেন, দেশের শাসকরা যদি সৎ হয় তাহলেই শ্রমজীবীসহ সকল শ্রেণী পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার পেতো। দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি শ্রমিকরা।
কিন্তু আমাদের দেশের শ্রমিকরা অধিকার বঞ্চিত। এদেশে রিলিপের চাল চুরি হয়। গরীবের হক নষ্ট করা হয়। আল্লাহ ভীরু বেশি সংখ্যক লোকদের সংসদে পাঠাতে পারলে গরীব-মেহনতী মানুষসহ সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে নিজেদের সমস্যার সমাধানের পাশাপাশি দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের আখেরাতের কল্যাণ ও দুনিয়াবি কল্যাণে কাজ করে।
এ সময় তিনি আগামীতে শ্রমিক বান্ধব সরকার গঠনে সকল পর্যায়ের শ্রমজীবী মানুষকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি একেএম শাহআলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাইন উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা ট্রেড ইউনিয়ন প্রতিনিধি মোঃ সহিদ উল্লাহ, লাকসাম উপজেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ রফিকুল হোসেন, উপজেলা রিকশা ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ মজিবুর রহমান, বরুড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মাওলানা আলী হোসেন শাহজাহান, ২নং ওয়ার্ড সভাপতি গোলাম সরওয়ার, লাকসাম পৌরসভা সাবেক সভাপতি মীর আব্দুল খালেক, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ মোবারক হোসেন, বাকই ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি মোঃ শাহআলম, মুদাফরগঞ্জ দক্ষিণ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মুদাফরগঞ্জ উত্তর সভাপতি মাওলানা জিল্লুল হক মহিন, উত্তরদা ইউনিয়ন সভাপতি নুরুন্নবী, আজগরা ইউনিয়ন সভাপতি মোঃ শাহজাহান, লাকসাম পূর্ব ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান খোকন প্রমুখ।
সম্মেলনে বিভিন্ন ট্রেডের শতাধিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *