
নোয়াখালীতে মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
মানিক ভূঁইয়া, নোয়াখালীঃ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে অংশীজনদের নিয়ে মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে গোপালপুর ইউনিয়নের বাংলাবাজারে একটি চাইনিজে হল রুমে ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর নবীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ এফ এম মাসুদ আলমের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আদলতের সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি এডভোকেট আবুল কাশেম, বেগমগঞ্জ মডেল থানার উপ পরির্দশক আবদূর রহমান, নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকারি সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া , বেগমগঞ্জ স্যোশাল এলাইনমেন্ট ফেডারেশনের সেক্রেটারি মশিউর রহমান ফাহাদ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল খান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা আইন বিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন, গোপালপুর পেশাজীবি ফোরামের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলা উদ্দিন মামুন, জীবন বীমা কর্পোরেশনের এজিএম মাহবুব আলম, গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল মতিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাবাজার থানা সভাপতি শফিকুল ইসলাম, বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুর উদ্দিন এবং গোপালপুর ফাউন্ডেশনের সদস্য দেলোয়ার হোসেন সাঈদী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৈঠকে সমাজে মাদকের ভয়াবহতা, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা, সরকারকে জরুরি ভাবে উদ্যোগ নিতে হবে সচেতনতা বৃদ্ধি মাদক প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় অংশীজনদের করণীয় বিষয়ে আলোচনা করা হয় ও কাজে বাস্তবায়নের কৌশল এগিয়ে আশা।