লালমাইয়ে যুব বিভাগের মাদক বিরোধী র‍্যালী অনুষ্ঠিত

আন্তর্জাতিক কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইয়ে যুব বিভাগের

মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত

লালমাই প্রতিনিধিঃ
“মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” স্লোগানে কুমিল্লা লালমাই উপজেলা যুব বিভাগের উদ্যোগে বাগমারা বাজারে এক মাদকবিরোধী যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬জুন) মাদকবিরোধী আন্তর্জাতিক সচেতনতা দিবস উপলক্ষে বিকেল ৫টায় উপজেলার বাগমারা বাজারে যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব বিভাগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এতে অংশগ্রহণ করেন।
্যালির পূর্বে বাগমারা বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব বিভাগ সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুববিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী। তিনি বলেন, সকল অপরাধের সাথে মাদক জড়িত।
মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো কঠোর হতে হবে। সকলের অংশগ্রহণ ও সচেতনতায় মাদক নির্মূল করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা যুববিভাগের উপদেষ্টা মাও. এইচএম নুরুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুন নূর, সেক্রেটারি মাওলানা মু. ইমাম হোসাইন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে ”মাদকের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, মাদককে না বলি,সুস্থ সমাজ গড়ে তুলি, হাতে হাত রেখে শপথ করি, মাদককে না বলি। যুব র্যালির ডাক, মাদক নিপাত যাক” স্লোগানে স্লোগানে তারা বাগমারা বাজারের প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *