প্রেমের বিয়েতে পারিবারিক বিরোধ-যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

প্রেমের বিয়েতে পারিবারিক বিরোধ-যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকায় অন্তর (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত অন্তর পশ্চিমগাঁও এলাকার মো. জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার প্রীতি (১৯) নামে এক তরুণীর সঙ্গে অন্তরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তারা পারিবারিক সম্মতি ছাড়াই বিয়ে করেন বলে স্থানীয়দের দাবি। তবে মেয়ের পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়।

স্বজনদের ভাষ্য, ওই ঘটনার পর থেকেই অন্তর মানসিকভাবে ভেঙে পড়ে ছিলেন।

শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে গেলে তিনি নিজ কক্ষে অবস্থান করেন।

 

নামাজ শেষে স্বজনরা ফিরে এসে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পুলিশে খবর দেওয়া হলে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও বিয়ে-সংক্রান্ত জটিলতার কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *