লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা অনুষ্ঠিত

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় বিনোদন সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা অনুষ্ঠিত

 

মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ

“কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে লালমাই উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন,২০২৬ বেলা ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মেলায় উপজেলার বিভিন্ন অঞ্চলে উৎপাদিত দেশীয় ও বিদেশি জাতের নানা ধরনের ফল প্রদর্শন করা হয়।

প্রদর্শিত ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, জাম, লটকন, লাল কলা, লেবু, কাউফল, ডেউয়া, পেয়ারা, আমলকী, ননিফল, ড্রাগন ফল, জাম্বুরা, গাব, করমচা, শশাসহ বিভিন্ন প্রজাতির ফল।

ফল মেলা-২০২৬ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান,উপজেলা বিএনপির নেতা মাওলানা মোঃ জাকির হোসেন,লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মোসলেম উদ্দিন, মোঃ ইসহাক হোসেন, জিয়াউল হক এবং মোঃ আলমগীর হোসেন সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলা আলোড়ন নিজস্ব প্রতিবেদক মোস্তফা কামাল মজুমদার রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আজহারুল ইসলাম আজহার,নির্বাহী সদস্য ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি’র সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুল ইসলাম সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।

মেলায় অংশগ্রহণকারীরা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্বুদ্ধকরণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *