
সোনাইমুড়ীতে ভাই না পেয়ে বোনকে
মারধর বাড়ী ভাংচুরের অভিযোগ
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অন্তর্গত ভাইয়ের অবস্থান জানতে ব্যর্থ হয়ে বোনকে মারধর বাড়ীতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
উপজেলার ৯নং ডেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়াতে ২১ জুন রোজি আফরোজের বাড়ীতে ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সুত্রে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায় যে, ক্যাডার হিসেবে পরিচিত আল আমিন শামিম রোজি আফরোজের কাছে তার ভাই এলডিপির সদস্য আব্দুল আহাদ এর অবস্থান সম্পর্কে জানতে চান।
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, অবস্থান জানতে ব্যর্থ হয়ে আল আমিন শামিম রোজি আফরোজকে শারীরিকভাবে মারধর করেন এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর চালান।
রোজি আফরোজ এর পরিবার হেনস্তা এবং নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগী রোজি আফরোজ স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানিয়ে আইনগত সহায়তা ও নিরাপত্তা কামনা করেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
অন্যায়কারী যে দলেরই হোক না কেন, তাকে যেন সঠিক বিচারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হয়। আইনের মাধ্যমে নিয়ে এসে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এমনটাই দাবি এলাকাবাসীর।