বুড়িচংয়ে আ’লীগের নাশকতা নৈরাজ্য ঠেকাতে বিএনপির শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে আ’লীগের নাশকতা নৈরাজ্য ঠেকাতে বিএনপির শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ  

মঙ্গলবার ২৩ জুন  আওয়ামী লীগের নৈরাজ্য নাশকতা ঠেকাতে বুড়িচং উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে  বিএনপি অঙ্গ সংগঠনের শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি  বিক্ষোভ মিছিল করে।

কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের বুড়িচং বসুন্ধরা চত্বরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুলের নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী, সহ দপ্তর সম্পাদক আবু জাহের শিপু, উপজেলা বি আর ডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপর দিকে কুমিল্লা-সালদা সড়কের রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজার সড়কে ইউনিয়ন যুবদলের সভাপতি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শান্তি পূর্ণ অবস্থানে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গাজী মনিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম রানা, সাধারণ সম্পাদক ডা. খাজা মিয়া, আজাদ খান। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *