সোনাইমুড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন

 

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

 

শনিবার বেলা ৩ ঘটিকের সময় এই বৃক্ষরোপণ কর্মসূচি গাছ লাগানোর মধ্য দিয়ে ঘোষণা করা হয়।

 

এর আগে ১৩ জুন (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে এক যুগে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন করবে, তারই ধারাবাহিকতায় নোয়াখালী সোনাইমুড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি মো.জসিম উদ্দিন, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়েরাব্বি মাহবুব, প্রশাসনিক কর্মকর্তা

মো.ছায়েদুল হক,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সভাপতি উপজেলা মহিলা দল ফারভিন আক্তারসহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *