
সুন্দরগঞ্জে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু !
আবু বকর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ির একটি গাছে আম পাড়াকালে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের (জামাইয়ের) মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শফিকুল ইসলাম উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের মানিক মিয়ার জামাতা ও পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যডাঙ্গা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
থানার এসআই শামসুল হক সরকার জানান, শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে এসে মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় একটি গাছে আম পাড়াকালে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। শফিকুলের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।