বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীর কারাদণ্ড

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীর কারাদণ্ড

মোঃ রিফাত, পাবনাঃ

পাবনার বেড়ায় মাদক নির্মূলের লক্ষ্যে বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৩ জুন, ২০২৬) উপজেলার রূপপুরের মধ্যপাড়া, মৈত্রবাঁধা এবং নতুন ভারেংগা এলাকায় এই অভিযান চালানো হয়।

 

অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, অভিযানে এসআই রাশেদের প্রসিকিউশনে আটক আসামী নতুন ভারেংগা এলাকার আফেজ আলীর ছেলে রাতুল আমিনকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা-এর এসআই সোহানের প্রসিকিউশনে আটক আরও তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন— মৈত্রবাঁধা এলাকার মোঃ রউফের ছেলে মোঃ মুরাদ (৩ মাস কারাদণ্ড), মধ্যপাড়া এলাকার সাহেব আলীর ছেলে মোঃ রনি শেখ (১ মাস কারাদণ্ড) এবং একই এলাকার নূর ইসলাম (১ মাস কারাদণ্ড)।

নুরেন মায়িশা খান জানান যে, এলাকায় মাদক নির্মূল এবং জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *