
সেনবাগে ২ গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত-২৫
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া বাজারে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ কে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা পাল্টা হামলা।
শুক্রবার (২৯ মে) রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বাজারটিতে দফায় দফায় হামলা চলে। আহতদের মধ্যে রয়েছেন সেনবাগ থানার দুই পুলিশ সদস্য।
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ ও সহকারি উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সোহেল। আহত দুই পুলিশ সদস্যকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
এছাড়া আহত ও অন্যান্যদের মধ্যে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সেনবাগ থানার অন্তর্গত ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া বাজারে দুই গ্রুপের মাঝে দফা দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে করে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের হামলা ও ভাঙচুর চালায় ।
অভিযোগ উঠেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান লুট হওয়ার খবর শোনা যাচ্ছে।
পরে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনছে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণ যোগ দিলে, রাত প্রায় ১ টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ঘটনার পর থেকেই এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম সরকার বলেন, বৈদ্যুতিক তার চুরি কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরে সেনবাগ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ জমা দেননি।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।