
সোনাইমুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রদল নেতা নাসির উদ্দিনের নাম গুঞ্জন শোনা যাচ্ছে
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিন নাম এর গুঞ্জন শোনা যাচ্ছে।
জানা যায় যে, মোহাম্মদ নাসির উদ্দিন ছাত্র জীবন থেকে প্রথমে বজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, পরে সোনাইমুড়ি ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এবং সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।তিনি বর্তমানে নোয়াখালী জেলা যুবদলের সদস্য ও সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক কাজ ও সংগঠনের সাথে রয়েছেন বেশ সুনামের সাথে। তিনি একা দ্বারে, বজরা ইসলামগঞ্জ বাজার কমিটির উপদেষ্টা,
সোনাইমুড়ী জেনারেল হাসপাতালের শেয়ার হোল্ডার,
বর্তমান বজরা বাজার মেডিসিন কমিটির সাধারণ সম্পদক,মাইজদী ক্রিসেন্ট হাসপাতালের শেয়ার হোল্ডার, পূর্ব চনগাঁও বাইতুন নূর জামে মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য।মোহাম্মদ নাসির উদ্দিন কে নিয়ে এলাকার লোকজন বেশ গর্বিত।
এলাকাবাসী বলেন, মোহাম্মদ নাসির উদ্দিন এর মত যোগ্য লোকেরা যদি সমাজে নেতৃত্ব দেয়, তাহলে ঐ সমাজ বহু দূরে এগিয়ে যাবে। আগামী দিনে আমাদের সোনাইমুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর ভোটে আমরা জনগণ এই নাসির উদ্দিন কে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে, তার গলায় জয়ের মালা পরিয়ে দিবো। মোহাম্মদ নাসির উদ্দিন তার আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটায় না। তিনি জনগণের আমানত কখনো খেয়ানত করবে না। তিনি অসাধারণ গুণাবলীর অধিকারী। তাই আমরা উপজেলা বাসী আগামীতে মোহাম্মদ নাসির উদ্দিন কে আমাদের বিপুল ভোটের মধ্য দিয়ে সোনাইমুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে তাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।