পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা-আবুল  হোসেন মাদবর

জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা-আবুল  হোসেন মাদবর 

মোল্লা তানিয়া ইসলাম তমা : :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড বাসী তথা দেশ ও বিশ্বের সমগ্র মুসলিমদের ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদ প্রার্থী আবুল হোসেন মাদবর ।  তিনি তার দেওয়া শুভেচ্ছা বার্তায়  বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।
ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহ্?র কাছে পৌঁছায়না; পৌঁছায় আমাদের তাকওয়া।
ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে ৫৪নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগনকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
আবুল হোসেন মাদবর আরও বলেন, আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরের জনগনের মাঝে। ঈদ মোবারক।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *