
মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
মনোহরগঞ্জ উপজেলার মইশাতুয়া ইউনিয়নের হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে সকালে ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মোঃ শফিকুর রহমান।
মাওলানা মোঃ আলমগীরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উক্ত মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মুনিরুজ্জামান।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সহ -সাধারণ সম্পাদক আব্দুর রহিম মজুমদার, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ৩০ জন ছাত্রীকে দৈনিক আজকের জীবন পত্রিকার পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।
ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রীগণ উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।