
লাকসামে গাজী ট্যুরস এন্ড ট্রাভেলসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে গাজী ট্যুরস এন্ড ট্রাভেলস-এর চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
রবিবার (১৭ মে) বিকেল ৪টায় বাইপাস এলাকার হাজী ফরহাদ টাওয়ারে মিনিস্টার শোরুমের ৩য় তলায় অবস্থিত গাজী ট্যুরস এন্ড ট্রাভেলস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোঃ জাহিদ হাসান প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, গাজী ট্যুরস এন্ড ট্রাভেলস দেশব্যাপী বিশ্বস্ত ও সহজ ভ্রমণসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির মাধ্যমে অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, দুবাই, কুয়েত ও পর্তুগালসহ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি মাইগ্রেশন, মেডিকেল ভিসা, হজ্জ ও উমরাহ সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও “অল কান্ট্রি” ভিসা প্রসেসিং ও পরামর্শ সেবাও চালু রয়েছে।
এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, মোঃ জাহিদ হাসান লাকসামের ধান বাজার এলাকায় অবস্থিত গাজী সেনেটারী এন্ড হার্ডওয়্যারের সাথেও সম্পৃক্ত রয়েছেন।