
ভেড়ামারায় ইউএনও’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ২ টার সময় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাবের হলরুমে সম্বর্ধনা অনুষ্ঠিত হয় । এ সংবর্ধনা অনুষ্ঠানে
অতিথিরা বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি ভেড়ামারা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার,ভেড়ামারা উপজেলা লেডিস ক্লাবের সভাপতি সাবেঈন ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
শেষে বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের উত্তরোত্তর সাফল্য ও শুভ কামনা জানিয়ে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।