সোনাইমুড়ীতে সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে রাশিদা বেগম এর পত্রিক সম্পত্তি ও জাল দলিল সৃজন করে দখলকৃত ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে সৈয়দ হাসান মাহমুদ।
বৃহস্পতিবার  বেলা ১১ টার দিকে চড়ুইবাতি পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সৈয়দ হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, আমার মা রাশিদা বেগম জীবিত থাকাকালীন আমার মায়ের সৎ ভাইয়েরা মায়ের ওয়ারিশ সূত্রে যে সকল জমি পেয়েছিল। সেগুলো সবি তারা জাল-জালিয়াতি করে একটি জাল দলিলে সাব কবলা দেখিয়ে বিক্রি করতে গেলে, সে সংবাদ আমার মায়ের নিকট পৌঁছালে বিষয়টি আমার মা কে চিন্তিত করে তোলে।
যে,ভাইদের টেনে কোলে পিঠে করে মানুষ করেছেন,সে সৎ ভাইয়েরা তার সম্পূর্ন সম্পত্তি জাল দলিল সৃজন করে নিয়ে গেছে। এ সংবাদে তিনি প্রচন্ডভাবে আঘাত প্রাপ্ত হয়ে ভেঙ্গে পড়েন।
পরে আমি ভূমি অফিস থেকে তল্লাশি করতে গিয়ে দেখি যে আমার মাকে বিগত ৫ বছর পূর্বে মৃত ঘোষনা করে আমার মায়ের কোন ওয়ারিশ নাই।যার একমাত্র ওয়ারিশ আমার মায়ের সৎ ভাইয়েরা।
এ কথা শুনে আমার মা আতংকিত হয়ে টেনশানে অসুস্থ হয়ে পড়ে। তিনি ভাবেন মৃত দেখানো আমার মা তখনো জীবিত আছে।তখন আমার মা আমাকে তার ন্যায্য প্রাপ্য সম্পত্তি উদ্ধার কল্পে মামলা করার অনুমতি দেন।
মামলার কথা শুনে আমার সৎ মামারা কতিপয় সন্ত্রাসী লেলিয়ে দেয়। আমার মাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।তখন আমার মা আমাকে মেরে ফেলবে শুনে গত ১০ ই মার্চ’২৬ সময় ২.৪৫ মিনিটে মৃত্যুবরন করেন।
একইভাবে টেনশনে অসুস্থ হয়ে আমার মায়ের মৃত্যুর ৮ দিন পর বড় ভাই খালেদ মাহমুদ গত ১৮ ই মার্চ’২৬ সকাল ৮ ঘটিকায় মৃত্যুবরন করেন। তাই আজকে আমি আমার মা ভাইয়ের পরক্ষ হত্যাকারীদের বিচার এবং মায়ের পত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তি উদ্ধার এবং আমার নিজ ক্রয়কৃত সম্পত্তি ভূমিদস্যুরুপি হিংস্র জানোয়ারদের মধ্যে সোলায়মান, আবু তাহের, নাছির উদ্দিন ও মামাতো ভাইয়েরা মিলে উল্লেখিত সম্পত্তির দখল করে রেখেছে। তারা অত্যাচার ও ভয়ভীতি প্রদর্শন করে শত শত বিঘা সম্পত্তির মালিক হয়ে উঠেছে।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতে মামলা করেছি (সি আর মামলা নং ১৩৯/২০২৬)আমি চিহ্নিত ভূমি দস্যুদের বিরুদ্ধে দলীয়ভাবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এ ধরনের ভূমি দস্যুদেরকে আইনের আওতায় এনে। আমার প্রাপ্য সম্পত্তি উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং যথাযথ কর্তৃপক্ষসহ সকলের সহযোগীতা কামনা করছি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *