
বেড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালন
মোঃ রিফাত, পাবনাঃ
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।
মঙ্গলবার (১২ মে) সকালে ১১ টায় দিবসটি পালন উপলক্ষ্যে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নার্সদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড।
বেড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) মিলন মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নুরেন মায়িশা খান।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ডাক্তার ও নার্স, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।