বুড়িচংয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত !

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং

রোববার ১০ মে দুপুরে  কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের ইছাপুরা ৫ তারা মোড়ে মসজিদে নুরের সামনে  মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে অপর একজন আহত হয়েছে।

নিহত যুবক বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া  পশ্চিম পাড়ার মৃত্য আবু জাহের  মিয়ার নাতি শান্ত ইসলাম (২১) আহত  এক যুবক রয়েছে অজ্ঞাত রাত পৌনে ৮ টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় আবির ফারুক ও  সেলিম মেম্বার  জানায় , উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিমপাড়ার মৃত  আবু জাহের  মিয়ার নাতি শান্ত ইসলাম মোটর সাইকেল যোগে  রোববার দুপুরব২ টায় কুমিল্লায় যাওয়ার সময়  ইছাপুরা  ৫ তারা মোড়ে মসজিদে নুরের সামনে  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায় শান্ত ইসলাম ছোটবেলা থেকেই খাড়াতাইয়ায় নানা মৃত আবু জাহের মিয়ার  বাড়িতে বড় হয়েছেন। বুড়বুড়িয়া হাজী মার্কেটে তার একটি চটপটির দোকান ছিল। তার মামার নাম সোলাইমান।

নিহত শান্ত ইসলামের পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তিনি লাল মিয়ার ছেলে।তার ৩ বোন রয়েছে তিনি এক মাত্র ছেলে ছিল।  তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *