বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু !

সৌরভ  মাহমুদ হারুন, বুড়িচংঃ

শনিবার ৯ মে  কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের ফয়সাল আহাম্মাদের ২ বছরের এক শিশু পুত্র সাফুয়ান  বাড়ীর পাশের পুকুরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বেলা সাড়ে ১১ টায় ওই  শিশুটি মরে পুকুরের পানিতে ভেসে উঠলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কংশনগর বাজারে একটি হসপিটালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ী আলা উদ্দিন ভূইয়া জানান উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের করিম মেম্বারের বাড়ির  ফয়সাল আহাম্মাদের ২ বছরের  শিশু  পুত্র সাফুয়ান  সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন ওই শিশুটি কে না পেয়ে চার দিকে খোঁজা খুঁজি শুরু করে।

 বেলা সাড়ে ১১ টায় বাড়ির পাশের পুকুরে পানিতে মরে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে কংশনগর বাজারের হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

এসময় মৃত্যুর খবর চার দিকে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে পড়ে।

 শনিবার বাদ মাগরিব সাফুয়ানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *