
বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনের কারাদণ্ড
মোঃ সুমন ভূঁইয়া, বরিশালঃ
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে ৫ জন মাদক সেবনকারীকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশের এস আই ফোরকান ও এসআই দেলোয়ার।
আটককৃত মাদকসেবীকে ৫ জনের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
পুলিশ গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার ৫ জনের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ মিজান হাওলাদার (২৫), মোঃ সজীব হাওলাদার (২২), মোঃ সাব্বির খান (২১), মোঃ নাজমুল সিকদার (২৬), ও মোহাম্মদ আরাফাত (১৯)।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ মাদকসেবীকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মূলে এ অভিযান নিয়মিত চলবে। কোন মাদক সেবীকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি হুশিয়ারি করেন।