সোনাইমুড়ীতে ফলের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ড

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে ফলের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ড

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী বাজারে চাটখীল সোনাইমুড়ী রোডের পূর্ব পাশে শরীফ ফল বিতান আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর ১২ টা ৩০ ঘটিকের সময় আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সর জমিনে গেলে জানা যায় যে, সোনাইমুড়ী উপজেলার ৫নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি বৈদ্যুতিক শর্ট-সার্কিট বা মশার কয়েল এর আগুন থেকে আগুন লাগার সূত্রপাত হতে পারে।
সোনাইমুড়ী পৌরসভার আরেক বাসিন্দ ইয়াসিন ভূঁইয়া বলেন, লোকজনের আত্মচিৎকার দেখে আমিও সবার মত ছুটে আসি। এসে দেখতে পাই দোকানটিতে আগুন দাউদাউ করে জ্বলছে।
সোনাইমুড়ী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক প্রদীপ সাহা বলেন, আগুনের অগ্নিশিখা দেখে আমি সোনাইমুড়ী থানায় এবং ফায়ার সার্ভিসকে অবগত করি।
শরীফ ফল বিতান আড়তের স্বত্বাধিকারী শরীফ বলেন, আগুন লাগাতে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমার প্রায় দেড় লক্ষ টাকার মত ক্ষতি সাধন হয়।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, খবর শোনা মাত্রই আমরা দ্রুত স্পটে চলে আসি এবং দ্রুত আগুন নিভাতে সক্ষম হই।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *